আমাদের সম্পর্কে | Falora Bazar

স্বাগতম Falora Bazar-এ।

আজ ২ মে ২০২6—আমি আলামিন, আজ থেকেই শুরু করলাম Falora Bazar 🌿

আমার বাড়ি যশোর জেলার একেবারে শেষ প্রান্তে, সাতক্ষীরার কাছাকাছি। এই অঞ্চলে প্রাকৃতিকভাবে পাওয়া যায় অসাধারণ মানের আম, মধু, সরিষার তেলসহ নানা গৃহস্থালি ও খাদ্যপণ্য—যেগুলো একদম খাঁটি, ফ্রেশ এবং প্রকৃতির নিজস্ব গুণে ভরপুর।

একদিন এক চাচার একটি কথা আমাকে গভীরভাবে নাড়া দেয়। তিনি বললেন—“বাইরের মানুষ আমাদের এলাকার পণ্য নিয়ে ব্যবসা করছে, আর তোমরা পড়ালেখা করে কী করলা?”
এই কথাটা আমার মনে এক নতুন চিন্তার জন্ম দেয়। তখনই ভাবলাম—আমাদের আশেপাশে যে এত খাঁটি ও প্রাকৃতিক সম্পদ আছে, সেগুলো যদি আমি শহরের মানুষের কাছে পৌঁছে দিতে পারি এবং একইসাথে নিজের একটি সৎ উদ্যোগ গড়ে তুলতে পারি, তাহলে ক্ষতি কোথায়?

সেই চিন্তা, স্বপ্ন আর আল্লাহর উপর ভরসা নিয়েই আজকের এই যাত্রা—Falora Bazar 🌱

ভেজাল ও কৃত্রিমতার এই সময়ে আমরা বিশ্বাস করি—মানুষের ঘরে পৌঁছানো প্রতিটি খাদ্যপণ্য হওয়া উচিত নিরাপদ, বিশুদ্ধ এবং প্রকৃতির আসল গুণাগুণে ভরপুর। সেই বিশ্বাস থেকেই Falora Bazar-এর যাত্রা শুরু। আমাদের লক্ষ্য শুধু পণ্য বিক্রি করা নয়; বরং মানুষের দৈনন্দিন জীবনে খাঁটি ও স্বাস্থ্যসম্মত খাদ্যের প্রতি আস্থা ফিরিয়ে আনা।

আমরা সরাসরি কৃষক, বাগান এবং স্থানীয় বিশ্বস্ত উৎস থেকে বাছাইকৃত প্রাকৃতিক পণ্য সংগ্রহ করি। প্রতিটি পণ্য নির্বাচন থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ পর্যন্ত পুরো বিষয়টি সতর্ক তত্ত্বাবধানে সম্পন্ন করা হয়, যেন আপনার হাতে পৌঁছে যায় শতভাগ বিশুদ্ধ ও মানসম্মত পণ্য।

আমাদের আয়োজনে রয়েছে—

• কোল্ড প্রেসড সরিষার তেল
• ভার্জিন নারিকেল তেল
• খাঁটি গুঁড়া মসলা
• প্রাকৃতিক ফুলের মধু
• কেমিক্যালমুক্ত আম
• খুলনার ঐতিহ্যবাহী চুইঝাল
• আরও বিভিন্ন প্রাকৃতিক ও দেশীয় পণ্য

আমরা কোনো পণ্যে কৃত্রিম রং, ক্ষতিকর রাসায়নিক বা প্রিজারভেটিভ ব্যবহার করি না। কারণ Falora Bazar বিশ্বাস করে—প্রকৃতির আসল স্বাদই মানুষের জন্য সবচেয়ে নিরাপদ ও উপকারী।

Falora Bazar শুধু একটি ব্র্যান্ড নয়; এটি একটি দায়িত্ববোধ, একটি বিশ্বাস এবং সুস্থ জীবনের প্রতি একটি প্রতিশ্রুতি। ইনশাআল্লাহ, সততা ও আস্থাকে পুঁজি করে আমরা প্রতিটি পণ্য মানুষের ঘরে পৌঁছে দিতে চাই।

আপনার প্রতিটি অর্ডার আমাদেরকে আরও অনুপ্রাণিত করে দেশের মানুষের কাছে নিরাপদ ও খাঁটি পণ্য পৌঁছে দিতে।


যোগাযোগ করুন

📞 ফোন: +8801970-791427
📱 WhatsApp: +8801976-344743
📧 ইমেইল: falorabazar@gmail.com
🌐 ওয়েবসাইট: www.falorabazar.com

📍 ঠিকানা: নায়রা বাজার, যশোর, বাংলাদেশ

Falora Bazar-এর সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।
প্রকৃতির বিশুদ্ধতায় থাকুক আপনার প্রতিদিনের আস্থা 🌿